ঢাকা, -

আলোচিত সংবাদ

অবশেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। 

বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, সংশ্লিষ্ট মহল থেকে আমরা নিশ্চিত হয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা নেবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছি।

আরও পড়ুন  ‘অসহযোগ আন্দোলন’ সফল করতে শিক্ষার্থীদের কিছু জরুরি নির্দেশনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও তাদের সমমনা জোটভুক্ত দলগুলোর সঙ্গে নিবন্ধিত ৩ বাম দল আর কয়েকটি ইসলামী দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। তারা সরকার পতনের এক দফা দাবিতে এখন হরতাল-অবরোধ আর লাগাতার বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে।

অপরাপর বিরোধী দলের আন্দোলনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে কি না এ নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে দলে নানা নাটকীয়তার জন্ম দেন। নির্বাচন কমিশনের সমালোচনায় তারা সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন তুলেন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোট গ্রহণযোগ্য করতে সংলাপেও গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে আবারও নিহত বাংলাদেশি

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলীয় নেতাকর্মীদের চাপে গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাপা।

বুধবার (২২ নভেম্বর) বিকেল পর্যন্ত প্রায় এক হাজার ৫০০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে বলে জাপার দপ্তর বিভাগ জানিয়েছে।

জাপার তৃণমূলের নেতাদের অনেকে বলেছেন, জাপা শেষ পর্যন্ত নির্বাচনে না গেলে দেশবাসীর কাছে আরও হাস্যকর দলে পরিণত হবে।

আরও পড়ুন  গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ