ঢাকা, -

আলোচিত সংবাদ

আগামীকাল দুবাই যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫’-এ যোগ দিতে আগামীকাল (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে, প্রধান উপদেষ্টা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।

মুখপাত্র আরও বলেন, প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন  ভারত যাওয়ার পথে আটক পলক

তিনি বলেন, শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময়, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সাথে সৌজন্য বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে।

রফিকুল আলম জানান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর জবাবে, প্রধান উপদেষ্টা তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ঈদ উল আযহা শান্তি-সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী

২০১৩ সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

গত দশক ধরে,এটি একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনে সহায়তা করার জন্য ১৪০ টিরও বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নীতিনির্ধারক, চিন্তাবিদ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন।

মুখপাত্র বলেন, এই বছরের শীর্ষ সম্মেলন সরকার ও জনগণের মধ্যে সংযোগ জোরদার করার জন্য বৈশ্বিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলবে।

আরও পড়ুন  কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৮

প্রসঙ্গত, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা অর্থনৈতিক সহযোগিতা ও সাধারণ রাজনৈতিক স্বার্থের মাধ্যমে আরও জোরদার হয়েছে।

উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এ ছাড়াও বস্ত্র, কৃষি পণ্য ও জ্বালানির মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ