ঢাকা, -

আলোচিত সংবাদ

আমিরাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন হাটহাজারীর এক প্রবাসী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীর কুয়াইশ এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক প্রবাসী অগ্নিদগ্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন। গত ছয় দিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুন) মৃত্যুর বিষয়টি তার বড় ভাই ইকবাল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার কুয়াইশ ভরা পুকুর এলাকার বাদশা মিয়া ফোরম্যান বাড়ির মোহাম্মদ সিরাজ মিয়ার দ্বিতীয় পুত্র।

আরও পড়ুন  আমিরাতে ৪৮ কোটি টাকা জিতলেন ফটিকছড়ির নূর মিয়া

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ প্রদেশের আল তোবান এলাকায় তিনি গত বৃহস্পতিবার (২২ জুন) গ্যারেজে কাজ করার সময় বিস্ফোরণে আহত হন।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম বলেন, নিহত দেলোয়ার হাটহাজারীর ১৫নং বুড়িশ্চর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকের ভাগিনা। তিনি ১৬ বছর ধরে আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন।

আরও পড়ুন  'পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা'

লোকমান হাকিম আরও বলেন, মৃত্যুকালে দেলোয়ার স্ত্রী ও ৯ মাস বয়সী এক শিশু কন্যা রেখে গেছেন। গত ঈদ উল ফিতরে ছুটি কাটিয়ে বাড়ি থেকে প্রবাসে ফিরেছিলেন তিনি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ঈদের ছুটির পর তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ