ঢাকা, -

আলোচিত সংবাদ

আ.লীগ থেকে কোন আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব আল হাসান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতবিার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব আল হাসান।

আরও পড়ুন  সিলেট থেকে 'ধানের শীষ'র প্রচারণা শুরু করলেন তারেক রহমান

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।

তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানকে মাগুরায় মনোনয়ন দেওয়া হচ্ছে না। ঢাকা-১০ আসনে তাকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার দুটি ভূমিকম্প

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ