ঢাকা, -

আলোচিত সংবাদ

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চায় রাশিয়া

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বর্তমান যুদ্ধপরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যদি কিয়েভ এবং পশ্চিমারা তার এ প্রস্তাব মেনে না নেয়, তাহলে তিনি (পুতিন) যুদ্ধ চালিয়ে যাবেন।

ওই চার কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে জানান, দীর্ঘসময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিও চান। ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি।

আরও পড়ুন  আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। কারণ, তার দেশ যুদ্ধ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, গত সপ্তাহে পুতিন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমা সামরিক বাহিনী এবং রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চায়।

আরও পড়ুন  আজ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

সূত্রগুলো বলছে, মার্চের নির্বাচনের মধ্যদিয়ে ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও পুনর্নির্বাচিত হয়েছেন। এখন তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধে জিততে চাইবেন। তবে সূত্রগুলো নতুন প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করেনি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ