ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলি বাহিনী ভেঙে পড়ার সতর্কবার্তা দিলেন দেশটির সেনাপ্রধান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ায় ইসরায়েলি বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে এবং এতে সেনা সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সেনাবাহিনীর কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, তিনি সরকারের কাছে একাধিক সতর্ক সংকেত তুলে ধরছেন এবং বর্তমান জনবল সংকট অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী স্বাভাবিক সামরিক অভিযান পরিচালনায়ও অক্ষম হয়ে পড়তে পারে।

আরও পড়ুন  নাইজারে যে কোনো সময় যুদ্ধের আশঙ্কা

পরিস্থিতি মোকাবিলায় তিনি কিছু প্রস্তাবও দেন। এর মধ্যে রয়েছে নতুন করে সেনা নিয়োগ আইন প্রণয়ন, সাবেক সেনাদের পুনরায় দায়িত্বে ফেরানো এবং বাধ্যতামূলক সামরিক সেবার সময়সীমা বাড়ানো।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গোলানি ব্রিগেডের সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১) গোলাগুলির সময় নিহত হন। একই ঘটনায় আরও একজন সৈনিক আহত হলেও তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  যান চলাচল স্বাভাবিক, চলছে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল

এই ঘটনার পর ওই অঞ্চলে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে।

সূত্র- আল জাজিরা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ