ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েল সফরে সতর্ক করলো ভারত, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল সফর করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার জের ধরে ইরান ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা চলছে তখন এ সতর্কতা জারি করা হলো।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার তার নাগরিকদের ইসরায়েল, লেবানন, অধিকৃত পশ্চিম তীর ও গাজা সফর না করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন  ঢাকা আসছেন আরও দুই মার্কিন কর্মকর্তা

ব্রিটিশ সরকার ইসরায়েলে ইরানের ভূখণ্ড থেকে সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে’ অতি জরুরি প্রয়োজন ছাড়া ইসরায়েল ও ফিলিস্তিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, ফিলিস্তিন ও লেবানন সফর না করার আহ্বান জানিয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেকোনও মুহূর্তে হঠাৎ করে সামরিক সংঘাত প্রবল আকার ধারণ করতে পারে বলে এই তিনটি দেশ সফর এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন  কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

এদিকে, ভারত সরকার তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ও ইসরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে।

এসব দেশ এমন সময় তাদের নাগরিকদের সতর্ক করল যখন সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েল তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইরান শিগগিরই ইসরায়েলে হামলা করতে যাচ্ছে। তিনি অবশ্য ইরানকে হামলা না করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন  ভোটকে ঘিরে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, সাংবাদিক-আইনজীবীদের মারধর

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ