ঢাকা, -

আলোচিত সংবাদ

উপজেলা নির্বাচন নিয়ে এমপি-মন্ত্রীদের আ.লীগের নির্দেশনা

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রী ও দলীয় এমপিদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

নির্দেশনায় বলা হয়েছে, তারা কেউ নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কেউ কোনও ধরনের হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে এসব নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

ওবায়দুল কাদের বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র ছিল। সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক।

আরও পড়ুন  সিলেটে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কাদের বলেন, নির্বাচন কমিশন দুটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং ধাপে ধাপে উপজেলা পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

প্রশাসন শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে জানিয়ে কাদের বলেন, এখানে মন্ত্রী-এমপিদের কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে। কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  দেশের ৮ জেলায় 'ই-বেইলবন্ড' উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট প্রদান করবে। নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতা-কর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন  ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ