ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশজুড়ে চলমান তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

এর আগে, তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

আরও পড়ুন  আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ (শনিবার,২০ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে; ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ