ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার সূর্যের দিকে যাত্রা শুরু করল ভারত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১ সফলভাবে উৎক্ষেপিত হয়েছে ।

স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)-এর সাহায্যে সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মহাকাশযানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, আদিত্য – এল১ এর উৎক্ষেপণ বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখা গেছে। ২৩ আগস্ট চাঁদে ভারতের চন্দ্রযান-৩ এর সফল অবতরণের ১০ দিনের মধ্যে এবার সূর্যের দিকে উড়ে গেল আদিত্য- এল১।

আরও পড়ুন  তফসিল ঘোষণার দিন থেকেই কঠোর থাকবে ইসি, আইনশৃঙ্খলার ছক চূড়ান্ত

ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে আদিত্য- এল১। এই সময় সূর্যের দিকে যাওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে মহাকাশযানটি। পরে প্রায় ১১০ দিন সূর্যের দিকে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছাবে। ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে দুইটি মহাজাগতিক বস্তুর ( সূর্য ও পৃথিবী) আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল থাকে। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। এই অংশে পৌঁছে আদিত্য- এল১ সূর্য পর্যবেক্ষণ করবে।

আরও পড়ুন  মহাপঞ্চমীতে পুজো মণ্ডপ পুড়ে ছাই

আদিত্য- এল১ অভিযানের জন্য ব্যয় করা হচ্ছে প্রায় ৩৭৮.৫৩ কোটি রুপি। এই অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে সাহায্য করবে এই মহাকাশযান। অভিযানটির মাধ্যমে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য বিজ্ঞানীদের হাতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ