ঢাকা, -

আলোচিত সংবাদ

এমপি আনারের হাড়-মাংস আলাদা করা কসাই গ্রেপ্তার

জিহাদ হাওলাদার। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের জন্য কসাই পেশায় থাকা জিহাদ হাওলাদার নামে একজনকে ভাড়া করেছিল খুনিরা। তাঁকে গ্রেপ্তার করে এ কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।

স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁর বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তবে জিহাদ বসবাস করতেন ভারতের মুম্বাই শহরে। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন তিনি।

আরও পড়ুন  'শাপলা' দলীয় প্রতীক না হলে 'ধানের শীষ'ও প্রতীক হতে পারবে না: সারজিস

হত্যার দুই মাস আগে জিহাদকে মুম্বাই থেকে কলকতায় আনে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি কলকাতা পুলিশের। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হবে। এমপিকে হত্যার পরে তাঁর শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলা হয়েছিল। এমন কাজে এই জিহাদের সম্পৃক্তা মিলেছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর।

আরও পড়ুন  কাল ঢাকায় আসছেন কাতারের আমির

আনোয়ারুল আজিমের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায়, আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ