ঢাকা, -

আলোচিত সংবাদ

এসএসসি-সমমানের ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১২ মে) সকালে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকে ফল প্রকাশ করেন তিনি।

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়্যারম্যান প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

আরও পড়ুন  এসএসসি-এইচএসসি পরীক্ষার ভুয়া রুটিন ও সিলেবাস নিয়ে গুজব

সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ঘোষণার পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও তারা তাদের ফলাফল জানতে পারবে।

২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ৩ হাজার ৭০০ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন  ​চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ