ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ‘মোখা’র প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কক্সবাজার উপকূলে বৃষ্টি শুরু হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মোখা কক্সবাজার উপকূল থেকে ৯০০ কিলোমিটার দূরে (দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে) অবস্থান করছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সাগরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচলের উপর ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ভারি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন  জাহাজ নির্মাণ খাতে নেদারল্যান্ডসকে বিনিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মোখা কক্সবাজার উপকূলের কাছাকাছি। ফলে সাগর কিছুটা উত্তাল হয়েছে। মোখার প্রভাবে ভারি বৃষ্টি হতে পারে। বাতাসের তীব্রতা বাড়বে। ফলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং পাহাড়ে বসতিগুলো ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, সিডর ছাড়া গেল ১৫ বছরে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি কক্সবাজারে। এবার মোখা কক্সবাজার অভিমুখী হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। মোখার প্রভাব বিবেচনায় নিয়ে আগে থেকেই পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্পের প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

আরও পড়ুন  ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে দুপুর ১২টা থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। স্থানীয়দের অনেকেই ট্রলারে করে নিরাপদ স্থানের খোঁজে টেকনাফে আশ্রয় নিতে শুরু করেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, মোখার কারণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকার সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়সহ ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৪৯০ মেট্রিক টন চাল, ৭ মেট্রিক টন শুকনো খাবার ও ১৯৪ বান্ডিল ঢেউ টিন মজুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে ‘ছাত্র-জনতার’ গণমিছিল

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ