ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় মোদী তাকে এ শুভেচ্ছা জানান।

এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক’- নরেন্দ্র মোদী।

আরও পড়ুন  চট্টগ্রামে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মুলহোতা 'মিরাজ' গ্রেপ্তার

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন কর্নেল অলি আহমদ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা।

অলি আহমদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় চট্টগ্রামের ষোলশহর থেকেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেন। ২৫ মার্চ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে।

আরও পড়ুন  জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ