ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ছাত্রলীগের তিন নেতার বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।

রবিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। সমিতির কার্যালয়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেছেন তারা। ফলে কার্যত অচল হয়ে পড়ে চবির প্রশাসনিক কার্যক্রম।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর থেকে দরপত্র ছাড়াই পুরোনো মালপত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে। এ ছাড়া তাদের বিরুদ্ধে কর্মকর্তাদের হেনস্তার অভিযোগও ওঠে। ঘটনার বিচার চেয়ে ছাত্রলীগের তিন নেতার নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দেয় অফিসার সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে বিচার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয় চিঠিতে।

আরও পড়ুন  চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধসহ ৫ দাবি শিক্ষার্থীদের

কর্মসূচিতে অংশ নেওয়া অফিসার সমিতির নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার না হওয়ায় কর্মবিরতি পালন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করায় আগামী দুদিন আমরা কর্মসূচি স্থগিত রেখেছি।

ছাত্রলীগের অভিযুক্ত নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোফাজ্জল হায়দার মোফা, নজরুল ইসলাম সবুজ ও সাদেক হোসেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ