ঢাকা, -

আলোচিত সংবাদ

কলম্বিয়ায় স্কুল বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন  হাই কোর্টে হারলেন ড. ইউনূস, ৫০ কোটি টাকা জমা দিয়ে আপিল করার নির্দেশ

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, রবিবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে রেমেদিওস ও সারাগোসার সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসচালকও আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান। তিনি বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীর সমুদ্রে ভ্রমণে গিয়েছিল।

আরও পড়ুন  কোটালীপাড়ায় ৪৮ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময় পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ