ঢাকা, -

আলোচিত সংবাদ

কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ বছর বয়সের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে ডুমুরিয়া গ্রামের মিঠুন ভাবুক (২৬) ও সত্য পান্ডে (২৭) ওই স্কুল ছাত্রীকে পাশের বাড়ির একটি অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে গৌরাঙ্গ পান্ডের বাড়ির দক্ষিণ পুর্বপাশে পলাশ পান্ডের মৎস্য ঘেরের পারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন  কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বিজয় এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত

ধর্ষক মিঠুন ভাবুক উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে ও সত্য পান্ডে একই গ্রামের সচীন পান্ডের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান, আসামীদের একই গ্রামে বাড়ি এবং পুর্বপরিচিত হওয়ায় মঙ্গলবার রাতে ওই স্কুল ছাত্রীকে পাশের বাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন । এ ঘটনায় একটি মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরিক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  পতেঙ্গায় 'ঢাকাইয়া আকবর'সহ গুলিবিদ্ধ ৩, সাজ্জাদ বাহিনী জড়িত বলছে পরিবার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ