ঢাকা, -

আলোচিত সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২০ জুন) রাতে সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ও তার স্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বাংলাদেশে তাদের কূটনৈতিক মিশনের অভিজ্ঞতা বিনিময় করেন।

আরও পড়ুন  চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ