ঢাকা, -

আলোচিত সংবাদ

গভীর রাতে মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে মন্দিরের আসবাবপত্র ও ধর্মীয় সামগ্রী পুড়ে গেছে।

রবিবার (২ মার্চ) রাত ২টার দিকে রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের মনোরঞ্জন ডাক্তার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।

সোমবার (২ মার্চ) দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  চবি শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রা: ‘জন্মগন্ধ বুকে লইয়া নিঃশ্বাসে খুঁজি তোমার নাম’

দাগনভূঞার পৌর এলাকার ইসহাক মার্কেটের মৌসুমী ফ্যাশনের মালিক নারায়ন ভৌমিকের বাড়িতে অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনা ঘটে।

​বাড়ির বাসিন্দা প্রিয়াংকা ভৌমিক জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে প্রথমে ভেতরের মূল্যবান সামগ্রী লুটপাট করে। এরপর তারা মন্দিরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। গভীর রাতে আগুনের ধোঁয়া ও শিখা দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুন  করোনা: চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত

ঘটনার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক ও সদস্য সচিব আশীষ দত্ত এবং ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও সেক্রেটারি লিটন সাহা।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  টেকনাফে মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত ১০ জন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ