ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামের গোয়ালপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় বৃষ্টি ধর (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) ২টার দিকে গোয়ালপাড়া এলাকার ব্রজধাম মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক।

নিহত বৃষ্টি ধর রতন ধরের স্ত্রী। তার একটা ১০ মাসের বাচ্চা রয়েছে। তবে কেন মৃত্যু তাৎক্ষণিক কিছুই জানা যায়নি।

আরও পড়ুন  বায়োজিদ টেক্সটাইল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মন্দির থেকে পূজা দিয়ে এসে বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বৃষ্টি। এর পরে দুই ঘণ্টা ধরে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় রতন ধরের ছোট ভাইয়ের স্ত্রী সোমা জানালা দিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলছে বৃষ্টির দেহ।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক ভয়েস অফ এশিয়াকে জানান, পরিবার থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন  হোস্টেল থেকে 'এনসিপি' নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত গৃহবধূর পরিবার ও প্রতিবেশীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ