ঢাকা, -

আলোচিত সংবাদ

চলন্ত গাড়িতে চালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে চলন্ত গাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ির চালক অসুস্থ হয়ে পড়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাষাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন  দেশের ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে জানা গেছে।

এছাড়া ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাড়া ফায়ার স্টেশন থেকে অগ্নি ঘটনাস্থলে যাবার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।

আরও পড়ুন  স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

চিকিৎসকদের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ