ঢাকা, -

আলোচিত সংবাদ

জুনে এশিয়া সফরে আসছেন আর্জেন্টিনা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এশিয়ার দেশগুলো ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছে বহু বছর আগে থেকেই। কাতার বিশ্বকাপ জয়ের পর যা বেড়েছে বহুগুণ। মেসি-ডি মারিয়াদের ঘিরে আগ্রহ বেড়েছে এশিয়ার ফুটবলে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে কাতার বিশ্বকাপে যা জানতে পেরেছে মেসির দেশ আর্জেন্টিনা।

বিশ্বকাপ জয়ের পর মেসির আর্জেন্টিনার পা রাখার কথা ছিল ঢাকায়। যদিও নানা জটিলতায় শেষ পর্যন্ত হয়নি সেটি। বাংলাদেশ সফর বাতিল হলেও এশিয়ায় খেলতে আসছে আর্জেন্টিনা।

আরও পড়ুন  হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি: বাইডেন

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসছে জুনে এশিয়া সফর করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে ইন্দোনেশিয়া ও চীনে সফর করবেন কাতার বিশ্বকাপজয়ীরা।

মেসিদের চীন সফর সফল করতে ব্যাপক অর্থ ঢালতে চায় দেশটি। সেই সঙ্গে মেসিদের নিজ দেশে নিয়ে বাণিজ্যের পাশাপাশি নিজেদের ফুটবলকেও চাঙ্গা করতে চায় তারা। অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হতে অবকাঠামোগত উন্নয়নে অনেক টাকা ঢেলেছে ইন্দোনেশিয়া। যদিও ইসরায়েল ইস্যুতে বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত আয়োজক হতে পারেনি তারা।

আরও পড়ুন  শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ড. মঈন খান

বিশ্বকাপের নতুন আয়োজক আর্জেন্টিনা। যাতে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হতে হচ্ছে ইন্দোনেশিয়াকে। আর সেই ক্ষতি পুষিয়ে নিতেই মেসিদের নিজ দেশে আনতে আগ্রহী ইন্দোনেশিয়া। যদিও চীন ও ইন্দোনেশিয়ার ম্যাচের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে আসছে জুনেই যে এশিয়া সফর করছে আর্জেন্টিনা, সেটুকু নিশ্চিত করেছে টিওয়াইসি স্পোর্টস।

এদিকে ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ স্তাদি মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন  দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ