ঢাকা, -

আলোচিত সংবাদ

ডেঙ্গু: চট্টগ্রামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৬৪ জন। এছাড়া বাকি ৪০৯ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৭ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২৫৪ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন  জমকালো অনুষ্ঠানের মঞ্চে পড়ে গেলেন জো বাইডেন

তিনি আরও জানান, জেলা এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ