ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পুলিশ সূত্র জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার অন্যতম প্রধান আসামি তিনি। কিন্তু সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়িতে নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরো জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

আরও পড়ুন  চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোডে বহুতল ভবনে আগুন

উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহেদুল আলমের মেজো ভাই।

মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ