ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা-৪ আসনে ভোটের ফলাফল হাইকোর্টে স্থগিত

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে ভোটের ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

গত রবিবার (৭ জানুয়ারি) সারা দেশে ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ২,১৯৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করেন।

আরও পড়ুন  ডলারের পরিবর্তে রুপিতে লেনদেন করবে ভারত-আরব আমিরাত

যাত্রাবাড়ী ও শ্যামপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আওলাদ। ট্রাক প্রতীক নিয়ে তিনি পান ২৪ হাজার ৭৭৫ ভোট। আর নৌকার প্রার্থী সানজিদার বাক্সে পড়ে ২২ হাজার ৫৭৭ ভোট।

পরে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে মঙ্গলবার হাই কোর্টে এই রিট আবেদন করেন সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। তার পক্ষে মঙ্গলবার হাই কোর্টে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

আরও পড়ুন  যাদের নিয়ে গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার

আদেশের পর সানজিদা খানম গণমাধ্যমকে বলেন, আদালত শুনানি নিয়ে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণে আনা অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গেজেটে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নাম না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ