ঢাকা, -

আলোচিত সংবাদ

দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন। তবে, কতজন ফেরেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যমে ১৮৯ বাংলাদেশির ফেরার খবর প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।

আরও পড়ুন  হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রীসহ আটক ৩

ঘোষণা অনুযায়ী, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা করে। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে পুনরায় উড্ডয়ন করে এটি। পরে আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) একই উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে পরিচালিত বিশেষ ফ্লাইটটির ঢাকা-চট্টগ্রাম–আবুধাবী সেক্টরের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা সেক্টরের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৫০।

আরও পড়ুন  ডেঙ্গু কামড়ায় আর বিএনপি জীবন্ত মানুষ পোড়ায়: তথ্যমন্ত্রী

এদিকে আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। পাশাপাশি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু, যারা গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে ছিলেন, তাদের ফেরাতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন  জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের অবদান গুরুত্বপূর্ণ: পরিবেশমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ