ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেলা ১১টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শাহানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ-আসিফ

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের অন্যান্য যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ফ্লাইটটি এর আগে বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে উড্ডয়ন করেছিল।

বেলজিয়াম সফরে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

আরও পড়ুন  ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ