ঢাকা, -

আলোচিত সংবাদ

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ পশ্চিমবঙ্গে উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

বুধবার (২২ মে) সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান নগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়।

আরও পড়ুন  জামায়াত নেতা 'সাঈদী'র গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না: ডিএমপি কমিশনার

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন আনার। মূলত ডাক্তার দেখানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়ীতে আসেন তিনি। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস।

আরও পড়ুন  কুমিল্লায় আ. লীগ-বিএনপি'র গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১৫

গত মঙ্গলবার কলকাতা পুলিশের উপকমিশনার (বারাকপুর দক্ষিণ) অনুপম সিং সাংবাদিকদের বলেন, আনোয়ারুল আজিমের বিষয়ে এখনো কোনো কিছু তারা জানতে পারেননি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের (আইবি) সূত্র বলেছে, গত চার-পাঁচ দিনে আনোয়ারুল আজিমের মুঠোফোন দুবার সচল হয়েছে। আসাম ও উত্তর প্রদেশে এগুলোর অবস্থান দেখা গেছে।

এর মধ্যে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস বাবার খোঁজে ভারতে গেছেন বলে পারিবারিক একটি সূত্রে জানান জানা যায়। এমন অবস্থার মধ্যে আজ তার মরদেহ উদ্ধারের খবর আসে।

আরও পড়ুন  সয়াবিন তেলের বাজারে আবারও অস্থিরতা

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসন থেকে পরপর নৌকার টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ