ঢাকা, -

আলোচিত সংবাদ

নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রাম থেকে সালমা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমা সৌদি প্রবাসী আজাদের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাতে কে বা কারা সালমাকে হত্যা করে রেখে গেছে। তার কোনো শত্রু ছিল না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। সকালে বাড়ির লোকজন ঘরের ভেতরে সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম দুই নম্বর গেট মোড়ে হঠাৎ সড়কে আগুন, যানচলাচল বন্ধ

এছাড়া, ঘটনার পর থেকে সালমার মোবাইল ফোন ও ঘরে রাখা প্রায় এক লাখ টাকা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ওড়না পেঁচানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় ডোবা থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ