দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পেলেন যারা- আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী ‘নৌকা’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ‘নোঙ্গর’, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন ‘মোমবাতি’, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কাজী মোহাম্মদ জসিম উদ্দিন ‘চেয়ার’, বাংলাদেশ কংগ্রেসের ছৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন ‘ডাব’, জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকার ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির রাজিব চৌধুরী ‘সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী ‘ঈগল’।
উল্লেখ্য, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রার্থীতা প্রত্যাহার শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।














