ঢাকা, -

আলোচিত সংবাদ

পুলিশের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ পুলিশের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরে দলটির সদস্যরা আসেন। পরে তারা বৈঠক শেষে বিকেল ৩টা ৫১ মিনিটে পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে যান।

বৈঠকের বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে দেখা করেন ইইউর প্রতিনিধি দল। তবে পুলিশের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের সঙ্গে কি বিষয় আলোচনা হয়েছে তা জানাতে পারেনি সূত্রটি।

আরও পড়ুন  ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ কাল

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মনজুর রহমান বলেন, প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তারা যে আসা যাওয়া করবে এই সংক্রান্ত তাদের নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে।

নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, না এ বিষয়ে কোনো কথা হয়নি। তাদের নিরাপত্তার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ