ঢাকা, -

আলোচিত সংবাদ

ফখরুলের পর সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-BG584) তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন  মেঘনা ও এসএ গ্রুপের চেয়ারম্যানসহ নেসল'র এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নিবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ