ঢাকা, -

আলোচিত সংবাদ

ফের নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হিমালয় অঞ্চলের দেশ নেপালে রিখটার স্কেলে ফের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (৫ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চল এই ভূমিকম্পে কেঁপে উঠেছে।

তিন দিন আগে শক্তিশালী এক ভূমিকম্পে ১৫৭ জনের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের কেঁপে উঠেছে নেপাল।

নেপালে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী ভারতেও।

আরও পড়ুন  দুই আসনে নির্বাচন স্থগিত

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, গত শুক্রবার চলতি সপ্তাহের প্রথম ভূমিকম্প আঘাত হানে নেপালের পশ্চিমাঞ্চলে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস নেপালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ ছিল বলে জানায়। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, নেপালে গত শুক্রবার যে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, তার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইইউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: মেনন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ