ঢাকা, -

আলোচিত সংবাদ

ফেসবুকে ‘শনিবার বিকেল’ নিয়ে ফারুকী যা লিখলেন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গুলশানের ‘হলি আর্টিজান’ এ জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি বিগত চার বছর ধরে সেন্সরে আটকে আছে। অন্যদিকে একই ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি পেতে যাচ্ছে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী বলেন, প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।

আরও পড়ুন  সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

ফারুকী জানিয়েছেন, তিনি তার সিনেমায় নতুন কোনো চরিত্র যুক্ত করেননি কিংবা কাহিনি নতুন করে সাজাননি। তারপরও সমস্যাটা ঠিক কোথায়, তা জানতে চান ‘শনিবার বিকেল’ সিনেমার এই নির্মাতা।

নির্মাতা বলেন, আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?

আরও পড়ুন  বলিউডে আসিফের অভিষেক, ছবির নাম বলতে বারণ

সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানিয়ে ফারুকী বলেন, ইতিহাস নিষ্ঠুর, সেসব কিছু মনে রাখে।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমটি গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ