ঢাকা, -

আলোচিত সংবাদ

‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী ঢাকায় এক সরকারি অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

বিষয়টি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে।

রাষ্ট্রপতির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

আরও পড়ুন  শেখ হাসিনার কাজে দেশের ৭০ শতাংশ মানুষ সন্তুষ্ট, বলছে মার্কিন জরিপ

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রায়ই বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম তাকে প্রকাশ্যে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে দেখা গেল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকারের শাসন চলেছে। সেই সময়ে রাষ্ট্রপতি দায়িত্বে থাকলেও তাকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়নি।

আরও পড়ুন  এলপি গ্যাসের দাম কমলো

বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পর এটাই তার প্রথম সরকারি অনুষ্ঠানে বক্তব্য।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে রাষ্ট্রপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে নয় দিনব্যাপী পাট ও পাটপণ্যের মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ