ঢাকা, -

আলোচিত সংবাদ

বান্দরবানে পর্যটক ভ্রমণে ফের কেএনএফ’র কঠোর হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দীর্ঘ ৪ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর কঠোর হুঁশিয়ারি জানিয়েছে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের সাথে আলোচনা না করেই একতরফাভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারির কয়েকঘণ্টার মধ্যেই কেএনএফ এই হুঁশিয়ারি দিয়েছে।

আরও পড়ুন  ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সশস্ত্র সংগঠনটির এ ধরনের হুঁশিয়ারি তারা যাচাই-বাছাই করছেন।

শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, দুটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী থেকে সর্বশেষ তথ্য নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া খুবই দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন  চট্টগ্রামে আরও ১১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত ছাড়াল ৩ হাজার

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের দুর্গম রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সর্বশেষ গত ১৪ মার্চ প্রশাসন দেশে-বিদেশি পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে। এই তিনটি উপজেলায় বর্তমানে সেনাবাহিনী ও বিজিবির অভিযান চলছে। এতদিন পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বান্দরবানের পর্যটন ব্যবসায় বিরূপ প্রভাব পড়ে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ