ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপির নেতা-কর্মীদের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নীতি, আদর্শ পরিপন্থী, দলীয় শৃঙ্খলাবিরোধী, সমাজ বিচ্ছিন্ন ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে দায়িত্বশীল নেতৃবৃন্দের এক জরুরি সভায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব মো. সাবের হোসেন টারজান।

আরও পড়ুন  লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেমা আর নেই

সভায় নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে সমাজের যেকোনও অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া গেলে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেতৃবৃন্দ বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনও অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন।

আরও পড়ুন  নৌকার ভরাডুবি নেত্রকোণায় স্বতন্ত্র প্রার্থীর জয়

বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নেতৃবৃন্দ বিভেদ, হিংসা-প্রতিহিংসা ভুলে সবাই মিলে দেশ গঠনে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ