ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতে যাচ্ছেনা বাংলাদেশ, বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই মূল আলোচনা ছিল- গত ২১ জানুয়ারি আইসিসি’র পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভায়। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেয়া হয়- বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে।

বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। সময়সীমা শেষ হওয়ার প্রায় দু’ দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন  বিশ্বে করোনায় আরও মৃত্যু ১৪৩৯ জনের

শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

আরও পড়ুন  দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির

ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করার কথা চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। শুক্রবার দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।

তার আগে, ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

আরও পড়ুন  খালেদা জিয়ার রাজনীতি করতে কোনও বাধা নেই: কৃষিমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ