ঢাকা, -

আলোচিত সংবাদ

ময়মনসিংহের হালুয়াঘাটে কালী প্রতিমা ভাঙচুর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে মন্দিরে থাকা তিনটি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণ কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রসিদ।

আরও পড়ুন  ধর্ষণের অভিযোগ তুলে বাপ-ছেলেকে অমানবিক নির্যাতন, গ্রেপ্তার ১

স্থানীয় কালী মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী বলেন, রাত ১০টা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে। গতরাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে মন্দিরের সামনে গিয়ে দেখি কে বা কাহারা প্রতিমার মাথা ও হাত  ভেঙে ফেলেছে।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ