ঢাকা, -

আলোচিত সংবাদ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৩৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১১ জন নারীসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

রবিবার (৩০ এপ্রিল) উত্তর আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে উচু রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সঙ্গে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় প্রায় ১৫ মিটার (৪৯.২১ ফুট) নিচে পড়লে এই হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  ৬০ বছর পর লোগো পরির্বতন করলো নোকিয়া

প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। এছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ