ঢাকা, -

আলোচিত সংবাদ

মোদির মন্ত্রিসভায় আছেন যারা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি।

রবিবার (৯ জুন) ভারতের নয়াদিল্লির রাইসিনা হলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি শপথগ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।

এছাড়া এ সময় লোকসভার আরও ৫০ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানায়।

আরও পড়ুন  দুবাইয়ে সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় ৩৯৪ বাংলাদেশি

বাংলাদেশ সময় রাত ৯টা ২১ মিনিট পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন-

রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গদকরি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সিতারমন, এস জয়শঙ্কর, মনোহর লাল খাট্টার, এইচ ডি করুণাস্বামী, পিয়ুষ গোয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতান রাম মাঝি, রাজিব রঞ্জন সিং ওরফে লালন সিং, সর্বানন্দ সনোয়াল, ডা. বীরেন্দ্র কুমার, কিনজারাপু রাম মোহান নাইডু, প্রহ্লাদ, জোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন  এবার আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

আরও হলেন- জ্যোতির্দিত্য স্কিন্দিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রাইজু, হরদ্বীপ সিং পুরি, মনসুখ মান্দাভিয়া, জি কিষাণ রেড্ডি, চিরাগ পাসওয়ান, সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও গণপাত্রাও যাদব, জয়ন্ত চৌধূরী, জিতিন প্রসাদ, শ্রীপদ নাইক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথি উপস্থিত হিসেবে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল উইকরেমেসিঙ্গে, মালদ্বীপের রাষ্ট্রপতি ডা. মোহামেদ মুইজ্জু, সিসিলিজের আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৌরিতাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে সচল করাই হবে প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

এছাড়া আরও দেশিবিদেশি গণ্যমান্য আট হাজার অতিথি সেখানে উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ