ঢাকা, -

আলোচিত সংবাদ

ম্যাজিস্ট্রেট দেখে ৪০০ টাকার তরমুজ বিক্রি ২০০ টাকায়

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রমজানে সরকার ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিলেও এই নিয়ম মানছেন না বিক্রেতারা। সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামেও অনেক পণ্য বিক্রি হচ্ছে বাজারে।

বরিবার (১৭ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে প্রশাসনের অভিযানে এমন চিত্র উঠে এসেছে। এসময় প্রতি পিস তরমুজ ৪০০ টাকা বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

আরও পড়ুন  মুক্তিপণ না পেয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোক্তাদের ন্যায্য দামে তরমুজ কিনতে দেখা যায়।

অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।

রবিবার উপজেলার সিইউএফ এল রাঙ্গাদিয়া বাজার, মালঘর বাজার ও চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। বাজারে দোকানিরা মূল্য তালিকা প্রদর্শন না করা ও বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে ২৫ জন ব্যবসায়ীকে এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে একরাতে তিনজনকে কুপিয়ে হত্যা

চাতুরী চৌমুহনী বাজারে সিন্ডিকেট করে গরুর মাংস বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার জরিমানা করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, রমজান মাসে নিত্যপণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে প্রসাশন মাঠে থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ