ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১৮

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের মধ্য মিসিসিপি, ওহিও এবং টেনেসি রাজ্যে মেমোরিয়াল ডে প্রাক্কালে রবিবার শক্তিশালী টর্নেডো আঘাত হানে। শক্তিশালী এ ঝড়ের আঘাতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ভবন ও একটি ফুয়েল স্টেশন ধ্বংস হয়ে গেছে। এখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন।

আরও পড়ুন  আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা রাখার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার বাড়িঘর। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।

শনিবার জাতীয় আবহাওয়ার সেবা টেক্সাস এবং ওকালহোমায় টর্নেডোর সতর্কতা জারি করে। ওই এলাকা গত কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলকে ‘টর্নেডো অ্যালে’ নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে আঘাত হানে সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো। প্রতি বছরের মে মাসে সবচেয়ে শক্তিশালী টর্নেডোগুলো হয়ে থাকে।

আরও পড়ুন  আবারও গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় ইমরান খান

তথ্যসূত্র- সিএনএন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ