ঢাকা, -

আলোচিত সংবাদ

রবিবার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী রবিবার (৩ ডিসেম্বর) এক মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

আরও পড়ুন  লোপাট হওয়া অর্থের সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিলেন বাংলাদেশ ব্যাংক

এর আগে গত ২ নভেম্বর টানা চতুর্থ মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৩ টাকা ৩৬ পয়সা।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিরসনে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ