ঢাকা, -

আলোচিত সংবাদ

রাজধানীর আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে আব্বাস উদ্দিন (৫৫) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টনের হোটেল দ্যা ক্যাপিটাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহহতের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ওই দিন তিনি নয়াপল্টনের ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন।

আরও পড়ুন  চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৪৮ কর্মী কারাগারে

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ফোনে যোগাযোগের চেষ্টা করে। তার কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়। পরে রাত ১২টার দিকে রুমের দরজা ভেঙে আব্বাস উদ্দিনকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  হালিশহর নয়াবাজারে ছুরিকাঘাতে নৈশপ্রহরী হত্যা, গ্রেফতার ৪

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ