ঢাকা, -

আলোচিত সংবাদ

রামুতে গরু চোরাচালান নিয়ে গোলাগুলিতে নিহত চোরাকারবারি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঈদের দিন কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চোরাকারবারি পক্ষের গোলাগুলিতে মো. নবী (৪৫) নামে একজন পাচারকারী নিহত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকাল আনুমানিক বিকালে সাড়ে ৫ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এই ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী খুনের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বেলা নির্বাহী রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

অবৈধভাবে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরু টানাটানিকে (পাচার) কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলিতে এই খুনের ঘটনা ঘটে।

নিহত মো. নবী পার্শ্ববর্তী পশ্চিম গুনিয়াকাটার এলাকার মৃত আলী আকবরের পুত্র।

ওসি জানান, ঘটনাটি ঘটেছে গহীন এলাকায়। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলে ঘটনাস্থলে গেছে। তারা মরদেহ উদ্ধার করে মর্গে নেয়ার কাজ করছে। কারা এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত চলছে, তা বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন  রাঙ্গামাটি-খাগড়াছড়িতে তিন উপদেষ্টা, চলছে বৈঠক

তবে কয়েকটি সূত্র দাবি করেছে, গরু পাচারের হোতা সাইফুল ইসলাম সুজনের গরু টানার (পাচার) ভাগাভাগিকে কেন্দ্র করে পাচারকারীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়। এসময় গুলিতে মোঃ নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই গোলাগুলিতে মো. হাছন, সানী, হামিদসহ চিহ্নিত আরো কয়েকজন জড়িত ছিলো।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ