ঢাকা, -

আলোচিত সংবাদ

শপথ অনুষ্ঠানে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আর অল্প কিছুক্ষণের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরই মধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নির্বাচিত সংসদ সদস্যরা।

দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিভিন্ন দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি পদে চমক দেখালেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবেন না। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে।

আরও পড়ুন  রাশিয়ার আরেকটি সামরিক স্থাপনা দখলে নিল ওয়াগনার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ