ঢাকা, -

আলোচিত সংবাদ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার, ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান।

আরও পড়ুন  'সংখ্যালঘু সম্প্রদায় আর কোনো রাজনৈতিক দলের বলির পাঁঠা হবে না'

শুক্রবার, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ফ্রিজিং ভ্যানে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়।

আরও পড়ুন  দিল্লিতে সীমান্ত সম্মেলনে বিজিবি-বিএসএফ যেসব সিদ্ধান্তে একমত

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজ শনিবার সকালে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ