ঢাকা, -

আলোচিত সংবাদ

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে ট্রাইব্যুনালের আদেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা এবং বক্তব্য সরানো সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ করা হয়েছে। এ আদেশ পাঠানো হয়েছে বিটিআরসিসহ সংম্লিষ্ট দপ্তরে।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (৮ ডিসেম্বর) দেয়া বক্তব্য বিদ্বেষমূলক কিনা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন।

আরও পড়ুন  কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৮

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম শেখ হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন  বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের সাথে কথা বলবেন নয়াদিল্লি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ