ঢাকা, -

আলোচিত সংবাদ

সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন  ৮ দফা দাবিতে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ